শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপত্তিকর শব্দে সরকারকে গালি দিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী ‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি

যুক্তরাজ্যের মন্ত্রীসহ ৩৬ এমপির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ৩৬ এমপির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে চলছে তুমুল সমালোচনা। দেশ চালকদের এহেন কর্ম কেউ মেনে নিতে পারছে না।

নারীদের সঙ্গে অশোভনীয় আচরণের জন্য অভিযুক্ত এমপিদের নামের তালিকা তৈরি করেছে টরি পার্টির নেতারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে।

এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি আর বরদাশত করা হবে না। অভিযুক্ত মন্ত্রী-এমপিদের তাদের পদ থেকে সরিয়ে দেয়ার হুমকিও দিয়েছেন তেরেসা।

দ্য ইন্ডিপেনডেন্টের এক খবরে বলা হয়, নারীদের সঙ্গে অনৈতিক আচরণের দায়ে কনজারভেটিভ পার্টির ৩৬ এমপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশিত হয়েছে। এদের মধ্যে ২০ জন মন্ত্রীও রয়েছেন।

অভিযোগে একজন এমপির সম্পর্কে বলা হয়েছে, পার্টিতে নারীদের স্পর্শ করেন তিনি। তার মধ্যে এই অশালীন প্রবণতা রয়েছে।

আরেক এমপি এক নারীকে মুখ বন্ধ রাখতে অর্থ দিয়েছিলেন। এ তালিকায় রয়েছে বর্তমানে মন্ত্রিসভায় থাকা দুই মন্ত্রী।বাকি ১৮ জন মন্ত্রী অসামঞ্জস্যপূর্ণ আচরণের অভিযোগের মুখোমুখি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ