শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বেফাক আমেলার বৈঠকে শিগগির কাউন্সিলের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মজলিসে আমেলার বৈঠকে সংগঠনের কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে।

বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অনুষ্ঠিত হবে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয় নি।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে অংশগ্রহণকারী বেফাকের সহসভাপতি ও আমেলার সদস্য মাওলানা মুসলেহুদ্দীন রাজু আওয়ার ইসলামকে এ তথ্য প্রদান করেন।

তিনি আরও জানান, এটি ছিলো আমাদের নিয়মতান্ত্রিক বৈঠক। এখানে বেফাকের উপকমিটির পূর্ববর্তী বিভিন্ন সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন করা হয়েছে।

এছাড়াও কওমি শিক্ষা সনদের স্বীকৃতি, বেফাকের কারিকুলাম ও শিক্ষার মান উন্নয়নসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

বৈঠকে অংশগ্রহণকারী অপর একজন আমেলার সদস্য আওয়ার ইসলাম জানিয়েছেন, বৈঠকে ছাটাইকৃত কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত রিপোর্ট পড়ে শোনানো হয় এবং তাদের ছাটাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

তবে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো দ্রুততম সময়ে বেফাকের কাউন্সিল সম্পন্ন করা। সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়ে বেফাকের শুরা বৈঠক ডাকা হবে এবং তারা নতুন কাউন্সিলের তারিখ ও নির্দেশনা প্রদান করবেন।

বেফাকের মজলিসে আমেলার বৈঠক চলছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ