শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

মুসল্লি সেজে দুই মসজিদে আত্মঘাতী হামলা, নিহত বেড়ে ৭২ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

শুক্রবার আফগানিস্তানের দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিয়া মসজিদে প্রথম হামলা হয়। এরপর ঘোর প্রদেশের একটি মসজিদে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, রাতে নামাজের সময় নামাজি সেজে এক আত্মঘাতী হামলাকারী মসজিদে ঢুকে বিস্ফোরণ ঘটায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান, কাবুলের পশ্চিমাঞ্চলীয় দাশত-ই-বারচি জেলায় ইমাম জামান মসজিদে ওই হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়। এই হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

Afghanistan map showing Kabul and the province of Ghor

আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি বেশ কিছু হামলার শিকার হয়েছে শিয়া মুসলিমরা। বেশির ভাগ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তথা আইএস।

পুলিশের এক মুখপাত্র জানান, দেশটির ঘোর প্রদেশের প্রাণকেন্দ্রে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়।

বালখ প্রদেশের গভর্নর আতা মোহাম্মদ নূরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় জমিয়ত পার্টির নেতাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এই হামলাটিরও দায় স্বীকার করেনি কোনো পক্ষ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ