আবিদ আনজুম
প্রতিবেদক
কিছু বই প্রকাশের আগেই আলোচনায় চলে আসে। এসেছে নিচের পাঁচটি বইও। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষের কাছে সংবাদ পৌঁছে গেছে আগেই। উৎসুক পাঠকদের খোঁজ শুরু হয়েছে সেই থেকেই। কবে আসবে বইগুলো?
আসবে খুব শিগগির। হয়তো দুই চারদিনের মধ্যেই। উৎসুক পাঠকের তৃষ্ণা মেটাবে। খুলবে অপেক্ষার ঘোর। তার আগে দেশের সর্ববৃহৎ অনলাইন বুক শপ রকমারি ডটকমে চলছে প্রি অর্ডার। এতে মিলছে ব্যাপক সাড়াও। জানালেন রকামারির ইসলামি বই বিভাগের প্রধান ইহসানুল হক।
তিনি বলেন, এবার একসঙ্গে পাঁচটি আলোচিত বই আসছে বাজারে। যে বইগুলো নিয়ে পাঠক মহলে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। সেটার প্রতিফলন আমরা দেখছি প্রি অর্ডারেও।
ইতোমধ্যেই বহু মানুষ বইগুলোর জন্য অগ্রিম বুকিং দিয়ে রেখেছেন বলে জানালেন ইহসানুল হক।
রকমারি অনলাইন শপ থেকে আপনিও প্রি অর্ডার করে রাখতে পারেন বইগুলো। পাঠকের সুবিধার্তে বইগুলোর সংক্ষিপ্ত পরিচিতি ও অর্ডার লিংক দেয়া হলো।
প্রিয়তমা
প্রিয় নবী হজরত মুহাম্মদ সা. এর প্রিয়তম মানুষটিকে নিয়ে এ বই। তাদের সংসার ও জীবন ধর্মের প্রেমময় বয়ান উঠে এসেছে এ কালের কালিতে। লিখেছেন কবি ও গল্পকার সালাহউদ্দীন জাহাঙ্গীর। ঝরঝরে গদ্য ও আকর্ষিত বয়ান যার লেখার অন্যতম শক্তি।
প্রিয়তমা প্রকাশ করেছে নবপ্রকাশ। মূল্য ৫২০ টাকা। রকমারি বিক্রয় মূল্য ২৬০ টাকা। বইটির জন্য প্রি অর্ডার করতে ক্লিক করুন প্রিয়তমা
মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম
বইটির লেখক পিনাকী ভট্টচার্য। সাম্প্রতিক সময়ে ইসলাম বিষয়ে লেখালেখি ও গবেষণায় সাড়া জাগিয়েছেন। করছেন গবেষণা। মুক্তিযুদ্ধের প্রচলিত ইতিহাসগুলোতে ইসলামকে এড়িয়ে চলার একটা গতি লক্ষ করা যায়। সেখানে ‘মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম’ মুক্তিযুদ্ধের সময়কার ইসলামিক বয়ানগুলো হাজির করেছে।
স্বাভাবিকই বইটি নাড়া দেবে পাঠক ও বোদ্ধাহৃদয়ে। সেক্যুলারদের ইসলামবিরোধিতার উপকরণগুলোও ম্লান করবে বলে দাবি করা হয়েছে।
বইটি প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন্স। ২৫০ টাকা মূল্যের বইটি রকমারিতে পাওয়া যাবে ১৪০ টাকায়। লিংক মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম
হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতা
বইটি ৪৫টি ব্যবসা-বাণিজ্য সেক্টরের ৪৮জন জাতীয় ও আন্তর্জাত