পলাশ রহমান
অতিথি লেখক
বাংলাদেশে এখন সব হয়। বাংলাদেশিরা এখন সব করে। যুবক-যুবতীরা অবাধে প্রেম করে। অভিভাবকরা বয় ফ্রেন্ড-গার্ল ফ্রেন্ড কালচাল মেনে নিয়েছেন। পরকীয়াও বেশ সহজ হয়ে গিয়েছে।
সেলিব্রেটি পরকীয়ার এখন বেশ কদর। ঢাকাসহ বড় বড় শহরগুলোতে লিভটুগেদার চলছে দেদার। কেউ দেখে না, বোঝে না, তা কিন্তু নয়। সবাই মেনে নিয়েছে। গা'সওয়া হয়ে গিয়েছে।
মেয়েরা জিন্স, টিশার্ট, স্কাট, থ্রিকোয়াটার, ছেলেরা হাফপ্যান্ট পরতে শুরু করেছে অনেক দিন থেকে। তরুণ যুবকরা বাংলিশে কথা বলে। ভাত, ভাজি, ভর্তা তাদের কাছে 'পেইন' মনে হয়। তারা পিজা, বার্গারে অভ্যস্ত হয়ে উঠেছে।
ছোট বড় সব শহরেই এখন মদের দোকান আছে। ডিস্কো বার, ক্লাব, সবই আছে। ছেলে মেয়েরা লেট-নাইট পার্টি করে। ডিজে করে। আরো কতো কি!
অফিস আদালত থেকে শুরু করে ঘরোয়া পার্টি, কোথাও এখন মদ ছাড়া চলে না। মদ ছাড়া কোনো পার্টি হয় না। পতিতালয়, মদের কারখানা, এসব তো অনেক পুরনো বিষয়। সব মিলিয়ে বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। বাংলাদেশে এখন সব হয়।
সম্প্রতি সুন্দরী প্রতিযোগিতা করা হয়েছে। এবারই প্রথম নয়, এর আগেও করা হয়েছে। তখন হালকা বিরোধিতার মুখে পড়তে হলেও এবার হয়নি। কোনো মহল থেকে বিশেষ কোনো প্রতিবাদ বা বিরোধিতার কথা শোনা যায়নি। বিশেষ করে দেশের ইসলামি মহল থেকেও প্রতিবাদ উঠতে দেখা যায়নি।
হতে পারে তারাও 'আধুনিক' হয়ে উঠেছে। তাদেরও গা'সওয়া হয়ে গিয়েছে। অথবা রোহিঙ্গাদের নিয়ে এত বেশি ব্যস্ত যে অন্য কোনো দিকে তাকানোর ফুসরত তাদের নেই। থাকবেই বা কি করে, তারা তো মূলধারা থেকে অনেক দূরে। তাদের বসবাস অন্য জগতে, নিজস্ব গণ্ডিতে।
সে যা'ই হোক, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার জন্য বাছাই করা বাংলাদেশের সেরা সুন্দরী নিয়ে সোস্যাল মিডিয়া এখন বেশ গরম। প্রথমে যাকে সেরা সুন্দরীর মুকুট পরানো হয়েছিল, তিনি ছিলেন ডিভোর্সি।
২৩ বছর বয়সে তার বিয়ে হয়েছিল। বেশি দিন সংসার করা হয়নি। স্বামীর ঘর ছেড়ে তিনি রঙ্গিন আলোর সাথে ঘর বেঁধেছেন। আর এতেই ঘটে যায় যতো বিপত্তি।
সুন্দরী প্রতেযোগিতার অন্যতম শর্ত হলো 'বিবাহিতা' হওয়া যাবে না। সে কুমারী, কি অকুমারী সেটা বড় কথা নয়। কথা হলো বিবাহিতা হতে পারবে না। সন্তান থাকা চলবে না।
প্রথম সুন্দরীর বিয়ে হয়েছিল। তিনি সেটা গোপন করে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তার প্রথম হওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এর মধ্যে অন্যতম হলো, বিচারকদের বিচারে তিনি প্রথম হননি, প্রথম হয়à