বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

নোবেল বিজয়ীদের নাম ঘোষণা আজ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান: ২০১৭ সালের জন্য নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ থেকে।

বিশ্বখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেল স্মরণে ১৯০১ সালে প্রবর্তিত এই পুরস্কার প্রথানুযায়ী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ঘোষণার রীতি থাকলেও তারিখ নির্ধারণের ক্ষেত্রে কিছুটা হেরফের লক্ষ করা যাচ্ছে।

শুরু থেকে ৬ অক্টোবর ঘোষণার রীতি ভেঙে ২০১৫ সালে ৫ অক্টোবর এবং ২০১৬ সালে তা আরো এগিয়ে এনে ৩ অক্টোবর করা হয়েছিল। এ বছর তা আরো এগিয়ে এনে ২ অক্টোবর করা হয়েছে।

ঐতিহ্যগতভাবে সুইডিশ একাডেমি প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার দিনটিকে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে, যা শতাধিক বছর ধরে চলমান। শুধু ‘বৃহস্পতিবার’ দিনটি সংরক্ষণের জন্য এ বছরও পুরস্কার ঘোষণার তারিখ এগিয়ে এনে ২ অক্টোবর করা হয়েছে কি না কালের কণ্ঠ’র প্রতিবেদকের এ প্রশ্নের জবাব নোবেল কর্তৃপক্ষ দেয়নি।

এ বছর থেকে প্রাইজমানি আট মিলিয়ন থেকে বেড়ে ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনার ধার্য করা হয়েছে।

শুরু থেকে প্রত্যেক বিজয়ীকে দেওয়া হতো ১০ মিলিয়ন ক্রোনার। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে ২০১২ সালের ১১ জুন ‘সুইডেন নোবেল ফাউন্ডেশন’ পুরস্কারের অর্থমূল্য ২০ শতাংশ কমিয়ে আট মিলিয়ন সুইডিশ ক্রোনার করেছিল।

ঘোষণানুযায়ী ২ অক্টোবর চিকিৎসা শাস্ত্রে, ৩ অক্টোবর পদার্থবিজ্ঞানে, ৪ অক্টোবর রসায়নে, ৬ অক্টোবর শান্তিতে এবং ৯ অক্টোবর ঘোষিত হবে অর্থনীতিতে বিজয়ীর নাম।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ী প্রত্যেককে একটি করে সোনার মেডেল, ডিপ্লোমা ও প্রায় ১০ কোটি টাকার একটি চেক প্রদান করা হবে।

একই বিষয়ে একাধিক ব্যক্তি বিজয়ী হলে নিয়মানুযায়ী প্রাইজমানি ভাগ হয়ে যাবে। আলফ্রেড নোবেল জন্মেছিলেন ১৮৩৩ সালের ২১ অক্টোবর স্টকহোমে। ইতালির সান রেমো শহরে ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর নিজের বাসায় তিনি মারা যান।

রাখাইনে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে ১২ নোবেলজয়ীর চিঠি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ