শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

মুসলিম শিক্ষার্থীদের শুকরের মাংস খেতে চাপ ফরাসি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : ফরাসি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেসব ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠানের ছাত্রাবাসে থাকে তাদের শুকরের মাংস খাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়ে থাকে প্রতি বছর।

শিক্ষাবর্ষের শুরুতেই তাদের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়, প্রতিষ্ঠানের ক্যান্টিন থেকে যে খাবার দেওয়া হবে তা খেতে হবে। এটি প্রতিষ্ঠাসমূহের আভ্যন্তরীণ বিধান। এই নিয়ম মানা ছাত্রাবাসে থাকা প্রতিটি ছাত্রের জন্য জরুরি।

তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে খাবার দেওয়া হয় এর বাইরে নিজস্ব ধর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খাবার ব্যক্তিগত উদ্যোগে গ্রহণ করতে কোনো সমস্যা নেই। তবে প্রতিষ্ঠানের পক্ষে তা ব্যবস্থা করা অসম্ভব। তাছাড়া অভিবাকদের জন্য তাদের সন্তানদেরকে নিজস্ব ধর্মের আচার আচরণ ও সংস্কৃতি অনুযায়ী গড়ে তুলতেও কোনো বাধা নেই।

ফ্রান্সের সংবিধানের ৩৭১ নং ধারায় বলা হয়েছে, ‘বাবা-মা তাদের সন্তানদের স্বার্থ রক্ষার অধিকার সংরক্ষণ করে। সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত বাবা-মায়ের পরিচয়ে পরিচিত হবে। বাবা মা তার নিরাপত্তা, স্বাস্থ্য, নৈতিকতা ও শিক্ষার দায়িত্ব নেবেন। যা তার ব্যক্তি সত্তার উন্নতির জন্য সহায়ক হবে।’

নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আইনের 8 নং ধারায় বলা হয়েছে, ‘এই সব শিক্ষাপ্রতিষ্ঠানের অভিবাকদের স্বাধীনতা প্রদানের প্রতি গুরুত্বারোপ করে হবে, যাতে তারা তাদের সন্তানদেরকে ব্যক্তিগত আস্থার জায়গায় ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার স্বাধীনতা সংরক্ষণ করতে পারে।’

সূত্র : আল ইসলাম আল ইয়াউম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ