বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আযান শুনে মুসলমান হলেন নেদারল্যান্ডের এক ব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : নেদারল্যান্ডের এক ব্যক্তি তুরস্কে সফর করে সেখানে আযানের সুমধুর ধ্বনি শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

"রেনো অ্যানোগো জিয়ানমারকো" নামের এক ব্যক্তি সম্প্রতি তুরস্কে সফর করেছেন। তুরস্কে সফর কালে সেদেশের কায়সারিয় শহরে আযানের সুমধুর ধ্বনি শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

মুসলমান হওয়ার পর তিনি তার নাম ‘মুহাম্মাদ মুস্তাফা’ নির্ধারণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে তিনি বলেন: আমি যখন প্রথম আযানের সুমধুর ধ্বনি শুনি, তখন আমার নিকটে যাকিছু ছিল সবকিছুই মুক্ত করে দেয়। আমর ভিতরে এক অসাধারণের আনন্দের অনুভব করি। পূর্বে আমি কখনই এধরণের আনন্দ অনুভব করিনি।

খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা জিয়ানমারকো বলেন, মুসলমান হওয়ার পর আমার পরিবার আমার সাথে খারাপ ব্যবহার করেনি। বরং তারা আমার এই সিদ্ধান্তের সম্মান করেছেন। প্রকৃতপক্ষে আমার পরিবারের এধরণের আচরণের ফলে আমি অনেক খুশি হয়েছি।

তিনি বলেন: এখন আমি ইউরোপে বসবাসকৃত মুসলমানদের পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারছি। আশাকরছি, মুসলিম নাগরিক হিসেবে আমি আমার দেশের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেতে সক্ষম হবো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ