বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বিশ্বে সপ্তম হতাশাগ্রস্ত শহর ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের সবচেয়ে হতাশাগ্রস্ত শহরগুলোর মধ্যে ঢাকা সপ্তম। আর সবচেয়ে কম হতাশার শহর জার্মানির স্টুটগার্ট। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান জিপজেটের করা এক তালিকায় এমন দাবি করা হয়।

যেসব বিষয়ের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করা হয় তা হল- মানসিক ও শারীরিক স্বাস্থ্য, বায়ুদূষণ, শব্দদূষণ, ট্রাফিক জ্যাম, লিঙ্গগত সমতা, বেকারত্ব, নাগরিকদের আর্থিক অবস্থা, একটি শহর কী পরিমাণ সূর্যালোক পায় ইত্যাদি।

১৫০টি শহরের ওপর করা বৈশ্বিক এ তালিকায় ঢাকার অবস্থান ১৪৪তম। কম থেকে বেশি হতাশাগ্রস্ত ক্রমান্বয়ে তালিকাটি প্রস্তুত করা হয়। সে হিসাবে ঢাকা হতাশাগ্রস্ত শহরের মধ্যে সপ্তম।

অন্যদিকে ১৫০তম অবস্থানে থাকা ইরাকের রাজধানী বাগদাদ বিশ্বের সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত শহর। ঢাকার চেয়েও বেশি হতাশাগ্রস্ত অন্য পাঁচটি শহর হল যথাক্রমে- ইরানের তেহরান, মিসরের কায়রো, সেনেগালের ডাকার, নাইজেরিয়ার লাগোস ও আফগানিস্তানের কাবুল।

ঢাকার চেয়ে কিছুটা ভালো অবস্থানে আছে ভারতের দিল্লি ও মুম্বাই। তাদের অবস্থান যথাক্রমে ১৪২ ও ১৩৮। পাকিস্তানের করাচি আছে ঠিক ঢাকার ওপরে, ১৪৩তম স্থানে।

ঢাকা বিশ্বের সপ্তম হতাশাগ্রস্ত শহর হওয়ার কারণ ছিল মূলত এর ট্র্যাফিক ব্যবস্থা, জনসংখ্যা ও দূষণ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ