শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা

আইএসের নতুন অডিও বার্তা; বেঁচে আছেন বাগদাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক স্টেট গ্রুপ নতুন একটি অডিও বার্তা প্রকাশ করেছে যাতে তারা দাবি করছে এ বার্তাটি আইএস নেতা আবু বকর আল বাগদাদীর।

তবে অনলাইনে প্রকাশিত এ বার্তার সাথে কোন ভিডিও বা ছবি দেয়া হয়নি। এর আগে অন্তত এক বছর আগে বাগদাদীর কোন অডিও বিবৃতি পাওয়া গিয়েছিলো। এরপর ধারণা করা হয়েছিলো যে বাগদাদী মারা গেছেন।

সর্বশেষ অডিও বার্তাটিতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গও রয়েছে।

সে কারণে ধারণা করা হচ্ছে প্রায় ৪৬ মিনিটের অডিও বার্তাটি সাম্প্রতিক কালের মধ্যেই ধারণ করা।

ওয়াশিংটন বলছে তারা বার্তাটি পরীক্ষা করে দেখছে তবে এর সত্যতা নিয়ে কোন সন্দেহ নেই বলেই মনে করছে তারা।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন তাদের ধারণা অব্যাহত আছে যে বাগদাদী বেঁচে আছেন।

এই বার্তায় আইএস নেতা বাগদাদী ইরাকের মসুলের লড়াই সম্পর্কেও কথা বলেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ