শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী দ্রব্যমূল্যের চাপে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা

রাখাইনে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে হিউম্যান রাইটস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান: রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের আলামত পেয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। অবিলম্বে, জাতিসংঘকে দেশটির ওপর অবরোধ আরোপের আহ্বান জানিয়েছে তারা।

সংগঠনটির লিগ্যাল এন্ড পলিসি ডিরেক্টর জেমস রস জানান, মিয়ানমার সেনাবাহিনীর বিরূদ্ধে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর হামলা, ধর্ষণ, হত্যা ও জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করার প্রমাণ পেয়েছে তারা।

এদিকে, সোমবার, সাধারণ পরিষদের সমাপনী অনুষ্ঠানে আবারও জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগ অস্বীকার করেন, জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধি হাউ ডো সুয়ান। সুষ্পষ্ট প্রমাণ দেয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের, ব্যাপক পর্যালোচনার পরই ফিরিয়ে নেয়া হবে বলে জানান ডো সুয়ান।

বর্তমানে, বাংলাদেশে আশ্রিত ৮ লাখ ৮০ হাজার রোহিঙ্গা। গত ২৫ আগস্ট বার্মা সেনারা তথকথিত অথিযোগে অপারেশন শুরু করলে ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে আসে।

সূত্র - আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ