শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

রোহিঙ্গাদের ১২১ কোটি টাকা সহায়তার ঘোষণা বাদশাহ সালমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজিদ নূর সুমন : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য ১৫ মিলিয়ন ডলার বা ১২১ কোটি টাকার সহায়তার ঘোষণা দিয়েছেন হারামাইন শরিফের খাদেম ও  সৌদি বাদশাহ সালমান বিন আবদুল্লাহ আজিজ।

সৌদি প্রেস এজেন্সিকে দেয়া খবর অনুযায়ী, কিং সালমান সেন্টারের ত্রাণ ও মানবিক বিভাগের কর্মকর্তা এবং সৌদি রয়েল কোর্টের উপদেষ্টা আব্দুল্লাহ আল রাবিহা এ কথার নিশ্চিত করেছেন।

এছাড়া রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে সালমান সেন্টারের একটি প্রতিনিধি দল বাংলাদশ আসছে।

কিং সালমান সেন্টারের ত্রাণ ও মানবিক বিভাগের কর্মকর্তা এবং সৌদি রয়েল কোর্টের উপদেষ্টা আব্দুল্লাহ আল রাবিহ’র বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি এ সহায়তার কথা জানায়।

আজ ওয়াশিংটনে ইউএস হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সদর দফতরে যুক্তরাষ্ট্র-আরব সম্পর্ক বিষয়ক এক বৈঠকের পর রাবিহ রোহিঙ্গাদের জন্য সহায়তার বিষয়টি প্রকাশ করেন।

তিনি বলেন, রোহিঙ্গা উদ্বাস্তুদের অবস্থা দেখতে সৌদি সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশে যাচ্ছে। এ মুহূর্তে শরণার্থীদের জন্য ত্রাণ, মানবিক সাহায্য ও আশ্রয়সহ আর কী কী সহায়তা প্রয়োজন হতে পারে তা তারা দেখবেন।

রাবিহ বলেন, বাদশা’র নির্দেশে রোহিঙ্গা উদ্বাস্তুদের সহায়তায় আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। এছাড়া আগে থেকেই কয়েকটি প্রকল্পের কাজ চলছিল।

সূত্র - আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ