শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান

রোহিঙ্গার ঢল বাড়ছেই; মাঠে তৎপর ইয়াবা সিন্ডিকেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ জুবাইর, টেকনাফ থেকে

টেকনাফে রোহিঙ্গা শরণার্থী সংখ্যা কমছে না। দিন দিন রোহিঙ্গার ঢল বাড়ছেই। দলে দলে রোহিঙ্গারা আসছে। সাথে মাঠে ইয়াবা সিন্ডিকেটের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

১৬ সেপ্টেম্বর সাবরাং বিওপির নায়েক সুবেদার মোঃ আবদুর রজ্জাক বিশ্বাসের নেতৃত্বে হারিয়াখালী সিরাজের প্রজেক্ট এলাকায় ১ কোটি ৭৯লাখ ৪০হাজার টাকার ৫৯৮০০টি ইয়াবা জব্দ করেছে বিজিবি।

এদিকে শুক্রবার ও শনিবার টেকনাফের শাহপরীদ্বীপ ঘোলার চর, মাঝেরপাড়া, পশ্চিমপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে একের পর এক ট্রলারে করে দলে দলে রোহিঙ্গারা শাহপরীরদ্বীপ পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। আর প্রবেশমুখেই স্থানীয়রা তাদের বাংলাদেশে আসতে নানাভাবে সহযোগিতা করছেন।

ট্রলার থেকে নামার পর পরই দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ কেউ টাকা দিচ্ছেন, আবার কেউ কেউ তাদের হাতে খাবার তুলে দিচ্ছেন।

শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ায় আসা আমিনা খাতুন (৫০) বলেন ‘মিয়ানমারে এখনও বর্বর নির্যাতন চলছে। তার স্বামীকে সেখানকার সেনাবাহিনী চোখের সামনেই হত্যা করেছে। প্রাণ ভয়ে তিনি চার ছেলে-মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে এসেছেন। বাংলাদেশে আসতে তার তিন দিন লেগেছে।

শাহপরীরদ্বীপ ভাঙ্গা নামক এলাকায় কথা হয় জরিনা বেগম নামে এক নারীর সাথে। তিন মাসের কন্যা শিশুকে নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। তার চোখে-মুখে অনিশ্চয়তার হাতছানি। ফুটফুটে মায়াবী এ শিশুকে নিয়ে তিনি বসে আছেন ফুটপাতে। কোথায় যাবেন কিছুই জানেন না ওই নারী।

কাঁদতে কাঁদতে বলেন, এ পৃথিবীতে আমার আর কেউই রইল না। মা-বাবা ও স্বামীকে সেনাবাহিনী গুলি করে মেরেছে। সাত দিন সাগর-জঙ্গল-পাহাড় অতিক্রম করে সন্তানকে বুকে নিয়ে এ দেশে এসেছি।

মরিয়ম আর আছিয়া খাতুনের মতো এ রকম- হাজারো মানুষ এখন টেকনাফ-উখিয়া সড়কের দুই ধারে অপেক্ষা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা কারবারীরাই রোহিঙ্গা অনুপ্রবেশে সর্ব্বোচ সহযোগিতা করছে। রোহিঙ্গা ভর্তি নৌকায় করে ইয়াবা আনার উদ্দেশ্যে মূলত তারা এ কাজ করছেন। এজন্য ইয়াবা সিন্ডিকেটটি আড়ালে থেকে এক শ্রেণির দালাল ও মাঝিদের সহযোগিতায় মাছ ধরার নৌকার আদলে রোহিঙ্গা আনতে মিয়ানমার সীমান্তে নৌকা পাঠাচ্ছে।

শাহপরীরদ্বীপ থেকে টেকনাফের দিকে আসা রাস্তায় দেখা গেছে রোহিঙ্গা শরণার্থীদের ঢল। আর রাস্তার দুই পাশে বসানো হয়েছে অস্থায়ী ঘর নির্মà¦