বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

৪৫০ পরিবারে কুরবানির গোশত দিল আল-মাহমুদ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ নূরুদ্দীন: আল-মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫০ পরিবারে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে।

৩ সেপ্টেম্বর রবিবার চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর নিশ্চিন্তাপুর গ্রামের গরিব ও দুস্থ পরিবারে এসব গোশত বিতরণ করে আলেমদের প্রতিষ্ঠিত সংগঠনটি।

আল-মাহমুদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজ দরদি আলহাজ মাওলানা মাহমুদুল হকের সভাপতিত্বে ১৬টি গরু জবাই করে প্রায় ৪৫০ গরিব দুঃস্থ পরিবারে বিতরণ করা হয়। সংগঠনের অর্থ সম্পাদক মাওলানা ইয়াকুবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতিরহাট ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক হারুন অর রশীদ ইমন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ইলিয়াছ তালুকদার, আলহাজ আরশাদুল হোসাইন শাহিন, ইঞ্জিনিয়ার শামসুল আলম, আব্দুল জব্বার, ইউপি সদস্য আইয়ুব তালুকদার, উত্তর নিশ্চিন্তাপুর শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি মাস্টার নুরুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি মাওঃ হাসান, ডাঃ মোঃ জাফর।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামী আদর্শ সভাপতি এমরান হায়দার, মাওলানা লোকমান, মাওলানা
জামাল, মাওলানা ইমাম শরীফ, মাওলানা সেলিম, হাফেজ শহীদুল্লাহ, মাওলানা নুরুদ্দীন
প্রমুখ।

বক্তারা বলেন, আল মাহমুদ ফাউন্ডেশন দীর্ঘ বছর ধরে কুরবানির ঈদ উপলক্ষে গরিব দুস্থদের মধ্যে গোশত বিতরণ করে আসছে। এছাড়াও সংগঠনটির অন্যান্য সময় গরিবদের সহযোগিতা করে থাকে। যা এলাকার মানুষদের অনেক কষ্ট লাঘব করে থাকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ