শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী দ্রব্যমূল্যের চাপে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা

দৃষ্টিপ্রতিবন্ধী বন্ধুর জন্য ২৫ বছর অপেক্ষা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুই বন্ধু দালালি আহমাদ ও দৃষ্টিপ্রতিবন্ধী আহমাদ রাজ জীবন সায়াহ্নের আশিটি বসন্ত পাড়ি দিতে চলছে। কিন্ত কালের বিবর্তন তাদের বন্ধুত্বের মাঝে কোন ফাটল ধরাতে পারেনি। দালালি নিজের হজের খরচের ব্যবস্থা সত্ত্বেও দৃষ্টিপ্রতিবন্ধী বন্ধুর হজখরচ সংস্হান না হওয়ায় অপেক্ষা করতে করতে ২৫ বছর পার করে অবশেষে উভয়ে জীবনের আশিতম বসন্তে একসাথে হজ করছেন।

দিলালি সৌদি উকায পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, দৃষ্টিহারা আমার এই বন্ধুর দীর্ঘদিন হতে হজ করার ইচ্ছা ছিল। কিন্ত অর্থনৈতিক অবস্হা তার অনুকূলে ছিল না। হজ করার মতো অর্থ আমার থাকা সত্ত্বেও পঁচিশ বছর তার অর্থ-সংস্হান হওয়ার অপেক্ষা করেছি, যাতে করে এই ঈমানী সফরে আমি তার সঙ্গীঁ হতে পারি। কারণ, দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় তার একার পক্ষে হজ্জ করা সম্ভব নয়।

আল্লাহরই প্রশংসা, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হয়েছে।তাই আমরা একসাথে হজ করতে পারছি। অন্যদিকে দৃষ্টিপ্রতিবন্ধী আহমাদ রাজ প্রিয় বন্ধুর প্রশংনা করেন: সে আমার হজ্জের জন্য দীর্ঘ দিন অপেক্ষা করেছে, নিজের শক্তি ও জীবন আমার জন্য উৎসর্গ করেছেন। পচিশ বছর গত হয়েছে, কিন্ত সে আমার ওফাদার বন্ধু হিসেবে আজও আছে। যুগের বিবর্তন এতে কোন প্রভাব ফেলেনি। সে আমার অপেক্ষা করেছে, অবশেষে হজের যাবতীয় খরচ জোগাতে সক্ষম হয়েছি।

আমাকে হজে নিয়ে যাবার প্রতিশ্রুতি সে দিয়েছিল, আলহামদুলিল্লাহ সে এই প্রতিশ্রুতির লাজ রেখেছে। আমরা এখন এই পরম অনুভূতির মাঝে আছি। আমার বন্ধু আমার চোখ, যা দিয়ে আমি দেখি ; আমার শক্তি, যার ওপর ভর দিয়ে আমি চলি। তার জন্য দোয়া করি, আল্লাহ তার এই আমালকে কবুল করুন। এ-জীবনে তার এই অনুগ্রহ কখনও ভুলতে পারবো না।

আল আখবার থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ