মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মারকাযুস সাহাবা ক্যারিয়ার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী সংগীত-সংস্কৃতি, বাংলা ভাষা উচ্চারণ-উপস্থাপণা ও স্পোকেন ইংলিশ নিয়ে ক্যারিয়ার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মারকাযুস সাহাবা ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা। গতকাল মাদানীনগর বড় মাদরাসা সংলগ্ন মারকাযুস সাহাবা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়।

কর্মশালার উদ্বোধন করেন মারকাযের প্রিন্সিপাল মুফতি শামীম মজুমদার। এতে বক্তব্য রাখেন জামিআ মাহমুদিয়া ঢাকার শায়খুল হাদিস আল্লামা মুফতি নাজমুল হুদা নোমানী, আওয়ার ইসলাম টুয়েন্টিফর ডটকমের সহ-সম্পাদক শাহনূর ইসলাম শাহীন, বিশিষ্ট ভাষাবিদ এডভোকেট নজরুল ইসলামসহ অনেকে।

সপ্তাহে প্রতি বৃহস্পতি ও শুক্রবার বিকাল ৩ টায় এ কর্মশালা শুরু হবে। ৩ মাসব্যাপী এ কর্মশালার ধারাবাহিক ক্লাস চালু হবে কুরবানী ঈদের পরের বৃহস্পতিবার থেকে। এতে ৩ টি বিভাগে প্রশিক্ষণ প্রদান করবেন।যথাক্রমে- বয়ান-বক্তব্য ও ইসলামী সংগীত; মুফতি শামীম মজুমদার। বরেণ্য আলোচক ও সংগীতশিল্পী। বাংলা ভাষা উচ্চারণ ও মিডিয়া উপস্থাপণা; মুফতি রায়হান ফারুকী। নিয়মিত উপস্থাপক, বাংলা টিভি। স্পোকেন ইংলিশ; মুহাম্মদ মুখলেছুর রহমান। সিনিয়র ল্যাংগুয়েজ টিচার, সাইফোর্স। ভর্তি চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ