মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদকে বরখাস্ত করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল শুক্রবার হোয়াইট হাউসের দুইজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হোয়াইট হাউসের অন্যতম পরামর্শদাতা ট্রাম্প পরিবারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিলেন। একইসঙ্গে রাজনৈতিক দ্বিমতের জেরে তাকে এই পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রিপাবলিকান দলের সঙ্গেও তার মতবিরোধ চলছিল বলে জানা গেছে। এমনকি, হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তা ম্যাক মাস্টার এবং জেনারেল কেলির সঙ্গেও তার সমস্যা চলছিল। আর এই বিবাদের জেরেই নিজের পদ খোয়াতে হয় ব্যাননকে।

সূত্র জানিয়েছে, স্টিভ ব্যাননকে পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তাকে অপসারণ করা হলো। যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, হোয়াইট হাউসের চীফ অব স্টাফ জন কেলি এবং স্টিভ ব্যানন একমত হয়েছেন যে (শুক্রবার) স্টিভ ব্যাননের হোয়াইট হাউসে শেষ দিন। আমরা তার কাছে কৃতজ্ঞ এবং তার মঙ্গল কামনা করি।
সম্প্রতি উত্তর কোরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে স্টিভ ব্যাননের মতবিরোধের খবর পাওয়া যায়। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। সিএনএন।
প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ