শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের

ব্রাহ্মণবাড়িয়া-৫ এ নির্বাচন করবেন মাওলানা উসমান গনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহাদাত হোসাইন: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া-৫ (নবীনগর) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হতে পারেন ইসলামী যুব আন্দোলন মজলিসে শুরার সদস্য, সাবেক ছাত্রনেতা মাওলানা উসমান গণি রাসেল। সে লক্ষ্যে এলাকায় তিনি প্রাথমিক কাজ শুরু করেছেন।

কেন্দ্রীয় সূত্র ও উপজেলার নেতাকর্মীদের সাথে কথা বলে তার মনোনয়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন মহাসচিব অধ্যাপক মাহাবুবুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তৃণমূল থেকে মাওলানা উসমান গণি রাসেলের নাম আমরা প্রার্থী হিসেবে পেয়েছি। দলের নিতিনির্ধারণী ফোরামের পছন্দের তালিকায় রয়েছে মাওলানা উসমান গণি রাসেল। তরুণ এই যুবনেতাকে মানুষ গ্রহণ করবে বলে তিনি আশাবাদি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িযা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল হক বলেন, মাওলানা উসমান গণি রাসেল দলের এক নিবেদিত প্রাণ। তিনি ছাত্র রাজনীতি থেকেই পীর সাহেব চরমোনাইর আদর্শে রাজনীতি করছেন। তৃণমূল পর্যায় থেকেও তরুণ এ নেতার নাম এসেছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখার প্রার্থী হিসেবে আমরা মাওলানা উসমান গণি রাসেলের নাম সুপারিশ করেছি।

দলের প্রার্থী মাওলানা উসমান গণি রাসেলের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, হক্বের পতাকাবাহী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। শান্তির প্রতিক হাত পাখার পক্ষে এবার জনমত গড়ে উঠেছে। দল যদি আমাকে মনোনীত করেন যথাসাধ্য চেষ্টা করবো তাদের মান রাখার জন্য। অবহেলিত নবীনগরের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবো এবং নবীনগরের দল-মত নির্বিশেষে সকল আলেম ওলামাদের নিয়ে একটি ঐক্য গড়ার চেষ্টা করবো।

এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার সভাপতি মাওলানা জসীম উদ্দিন বলেন, মাওলানা উসমান গণি রাসেল একজন সমাজহিতৈষী মানুষ। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।প্রবাসে থেকেও দলের খোজ খবর রাখেন নিয়মিত। অতীতের যে কোন সময়ের চেয়ে নবীনগরে ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তি এখন মজবুত।মাওলানা উসমান গণি রাসেলই আমাদের প্রার্থী তার বিক্ল্প নেই।

ইসলামী আন্দোলন নবীনগর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মুমিনুল হক বলেন, মাওলানা উসমান গণি রাসেলের পক্ষে আমরা সবাই ঐকà§