শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাশ্মিরে ৩ ভারতীয় সেনাসহ নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে পৃথক সংঘর্ষে ৩ ভারতীয় সেনা নিহত হয়েছে। এছাড়াও হিজবুল মুজাহিদিনের আরও ৩ সদস্য নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

দক্ষিণ কাশ্মিরের সোপিয়ানে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা এবং পুঞ্চে পাকিস্তানের পক্ষ থেকে গুলিবর্ষণের ঘটনায় এক সেনা নিহত হয়েছেন।

আজ রোববার সোপিয়ানের অবনীরা গ্রামে গেরিলাদের লুকিয়ে থাকার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে তল্লাশি অভিযান শুরু করলে গেরিলারা গুলিবর্ষণ শুরু করে। এ সময় দুই সেনা জওয়ান নিহত এবং এক ক্যাপ্টেনসহ অন্য তিনজন আহত হন।

অন্যদিকে, গতকাল বিকেলে কৃষ্ণা ঘাঁটিতে নিয়ন্ত্রণরেখার কাছে পাক বাহিনী ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এক সেনা জওয়ান নিহত হন। সুবেদার জগরাম সিং তোমর (৪২) নামে নিহত ওই জওয়ানের বাড়ি মধ্যপ্রদেশে।

সূত্র : পার্সটুডে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ