মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

মিশরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিশরের আলেকজান্দ্রিয়ায় দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দেশটির আলেকজান্দ্রিয়া শহরে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরা

কায়রো থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে বিপরীত দিকের পোর্ট সৈয়দ থেকে আসা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতি জানানো হয়েছে, দুর্ঘটনায় মোট নিহত বা আহতের সঠিক সংখ্যা এখনো নির্দিষ্ট করা সম্ভব হয়নি।

দেশটি প্রসিকিউটর জেনারেল নাবিল সাদিক এ ঘটনায় জরুরী তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৫১ জন নিহত হন। ২০১৩ সালেও একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৯ জন নিহত হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ