শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের

মানসিকভাবে শক্তিশালী মানুষ যে ১০ কাজ কখনোই করে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবরাহিম খালিদ: আমরা প্রতিনিয়তই শক্তিশালী এবং সুস্থ দেহ প্রত্যাশা করি। কর্মক্ষম থাকার জন্য শারীরিক কসরত করি। শরীরের পর্যাপ্ত পুষ্টির প্রয়োজনে ভালো খাবার খাই এবং শরীরের প্রয়োজনেই আবার অনেক কিছু এড়িয়েও চলি। কিন্তু শারীরিক শক্তিমত্তার সাথে সাথে মানসিক সুস্থতা, মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য করণীয় কাজগুলো আমাদের করা হয়ে ওঠে না। আমাদের সফলতা, সুখী থাকা, জীবনটাকে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে চলার পুরো ব্যাপারটি যে মানসিক শক্তিমত্তার উপর নির্ভর করে, সে ব্যাপারে আমদের কোনো ধারণাই নেই।

মানসিক সুস্থতার প্রয়োজনীয়তা বিশেষভাবে উল্লেখ করে আমেরিকান পদার্থবিদ এবং জনস্বাস্থ্য প্রশাসক David Satcher বলেছিলেন, “There is no health without mental health”। কিন্তু এ ব্যাপারে আমরা তেমন ওয়াকিবহাল না। মানসিক সুস্থতার জন্য কী ধরনের অভ্যাস তৈরি করতে হবে, কী ধরনের কাজগুলো এড়িয়ে চলা উচিত, তা আমরা জানি না। পুরো বিষয়টির উপর গুরুত্বারোপ করে আজ এই লেখায় আমরা জানবো মানসিকভাবে শক্তিশালী মানুষেরা কোন কাজগুলো এড়িয়ে চলেন।

তারা কখনো অতীতের ভুলগুলোতে বাস করেন না
মানসিকভাবে শক্তিশালী মানুষগুলো জানে, “যেখানে আপনি আপনার মনোযোগ নিবন্ধন করবেন, সেখানেই আপনার মানসিক অবস্থা নির্ধারিত হবে।” আপনি যখন অতীতে করা ভুলগুলো নিয়ে চিন্তা করেন, তখন সেগুলো নেতিবাচক আবেগের মাধ্যমে চাপ সৃষ্টি করে, যা আপনার কার্যক্ষমতায় বাধা প্রদান করতে থাকে। কিন্তু আপনি যদি সে সময়টা পারিপার্শ্বিক অবস্থার সাথে তাল মিলিয়ে নিজেকে ভালো কিছুর জন্য, প্রয়োজনীয় কিছুর জন্য তৈরি করার চেষ্টা করেন, তাহলে আপনার মাঝে ইতিবাচক কার্যক্ষমতা সৃষ্টি হবে। এটি আপনার কর্মক্ষমতাকে উন্নতির দিকে নিয়ে যাবে।

তবে হ্যাঁ, অতীতের ভুলগুলোকে হয়তো পুরোপুরি ভুলে থাকা সম্ভব না। কিন্তু আপনি চাইলেই সেগুলো থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে পারেন। একটি নির্দিষ্ট সময় পর সেগুলো আপনার সফলতা এবং ইতিবাচকতার সাথে সমন্বিত হয়ে যাবে।

কখনো নিজেদের উপর বিশ্বাস হারাবে না
মানসিকভাবে শক্তিশালী মানুষেরা অধ্যবসায়ী হয়ে থাকে। তারা কখনো ব্যর্থতার মুখোমুখি এসেও হাল ছেড়ে দেয় না। তারা ক্ষণস্থায়ী অনুভূতির উপর নয়, বরং সবসময় নিজেদের লক্ষ্যের উপর দৃষ্টি নিবন্ধন করে। এমনকি মানুষগুলো কখনো ক্লান্তি, অস্বস্তিকর এবং কঠিন অবস্থার মধ্যেও হাল ছেড়ে দেয় না। তারা ব্যর্থ হয়, কিন্তু সে ব