বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

মক্কায় আরও এক হজযাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কা আল-মুকাররমায় গত মঙ্গলবার (১ আগস্ট) মো. ফরিদ উদ্দীন (৬১) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বরিশাল জেলার মুলাদি থানার বাসিন্দা ফরিদউদ্দিনের পাসপোর্ট নম্বর: বি এম ০৯৫৩৫৫৫ । পিলগ্রিম নম্বর ০১৫২২১১।

মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে চলতি বছর মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়াল ২। এর আগে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে শুক্রবার মক্কা আল-মুকাররমায় খোন্দকার এ আর এম ইউসুফ নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।

তিনি নেত্রকোনা জেলা সদরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর: বি এম ০৯২৩২৫৩। পিলগ্রিম নম্বর ০০৩৬২১৭।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ