বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

হজযাত্রায় জটিলতা তৈরি হওয়ায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে ৪০ হাজার হজযাত্রীর ভিসা প্রাপ্তির অনিশ্চিয়তা ও বিমানের শিডিউল বিপর্যয়সহ নানান অনিয়মে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, বিভিন্ন জটিলতার কারণে আল্লাহর মেহমান কাবা পথের যাত্রীরা যেন ভোগান্তি ও কষ্টের শিকার না হয় সে ব্যবস্থা সরকারকে করতে হবে।

চলতি বছরে নিবন্ধন সম্পন্ন করা সত্তেও প্রায় ৪০ হাজার হজযাত্রীর ভিসা প্রাপ্তির ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে শিডিউল বিপর্যয় ঘটছে। প্রায় প্রতিটি ফ্লাইট তিন থেকে আট ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে।

এছাড়া ই-ভিসা জটিলতার কারণে হজযাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ গত সাত দিনে ১২টি হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। প্রতিদিনই বিমানের কোনো-না-কোনো ফ্লাইট ধারণ ক্ষমতার কম যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। কয়েক দিন আগে ৭৮ জন হজযাত্রীকে বিমানবন্দরে ফেলে রেখেই ফ্লাইট জেদ্দা চলে যায়।

গত ৩১ জুলাই ঢাকা শাহজালাল বিমানবন্দরে বহির্গমন র‌্যাম্পে ২৬ হজযাত্রী অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

তিনি বলেন, নানা ব্যর্থতা ও অনিয়ম দূর করে হজযাত্রীদের যথাযথভাবে হজপালনের জন্য সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পাঠানো সরকারের পবিত্র দায়িত্ব ও কর্তব্য।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ