শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের  

প্রথমে ধর্ষণ; পরে মা মেয়ের মাথা ন্যাড়া করে নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়ায় সদ্য এসএসসি পাস এক ছাত্রী ও তার মাকে ন্যাড়া করে বর্বরভাবে নির্যাতনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বগুড়া পৌরসভার নারী কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি, তার মা রুমি ও ছোট বোন আশা এবং তাদের অন্যতম সহযোগী মুন্নাকে ঘটনার ২ দিন পরেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় গ্রেফতার শ্রমিকলীগের শহর কমিটির আহবায়ক তুফান সরকারসহ গ্রেফতারকৃত ৪ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন ম্যাজিস্ট্রেটের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

এদিকে পুলিশ সূত্র জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা মা-মেয়ের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ধর্ষণের বিষয়টি নিশ্চিত করতে আজ রবিবার নির্যাতিত ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হবে।

যেভাবে ঘটনার শুরু
নির্যাতিদের ভাষ্য মতে, শহরের চকসুত্রাপুর বেগম বাজার লেন এলাকায় মেয়েকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন নন্দীগ্রাম উপজেলার আতাইল গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মুন্নি বেগম। এর আগে তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরী করতেন। তখন তার মেয়ে চকসুত্রাপুরে কাউন্সিলর রুমকির বাড়ির কাছে নানার বাড়িতে থেকেই পড়াশোনা করতো। পরে তিনি বগুড়ায় ফিরলে মেয়ের শিক্ষা গ্রহণের সুবিধার্থে মা মেয়ে শহরের ভাড়া বাসায় উঠেন। তার একমাত্র মেয়ে সোনারী আকতার চলতি বছর স্থানীয় জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পাশ করেছে। বাসা থেকে শহরে যাওয়া আসার পথে শ্রমিকলীগ নেতা তুফান সরকারের বন্ধু আলী আজম দিপু মাঝে মধ্যে সোনালীকে উত্যক্ত করতো। একদিন রিক্সা থামিয়ে মোবাইল নম্বর দাবি করে।

সোনালী বুদ্ধি করে ভুল নম্বর দেয়। এর বেশ কিছুদিন পর সে সোনালীর নম্বর সংগ্রহ করে ফোন করে। তখন সোনালী এসএসসির ফলাফল আশানুরূপ না হওয়ায় সে ভালো কলেজে ভর্তি হবার সুযোগ বঞ্চিত হচ্ছে– এই আশংকার কথা জানায়। তখন দিপু তাকে তুফানের মাধ্যমে ভর্তি করিয়ে দেবার আশ্বাস দেয়। ভালো কলেজে ভর্তির জন্য ৪ হাজার টাকা ও কাগজপত্র জমা নেয় দিপু। পরবর্তীতে সোনালীকে কলেজে ভর্তিতে সহযোগিতার আশ্বাস দিলেও টাল বাহানা করতে থাকে। এর একপর্যায়ে শহরের চকযাদু রোডে অবস্থিত তুফান সরকারের ব্যবসা প্রতিষ্ঠান তূর্য স্যানিটারি স্টোরের সামনে সোনালীর সাথে তুফানের কথা হয়। তুফান তাকে ভর্তি করে দেবার আশ্বাস দেয়। ১৭ জুলাই তুফানের বন্ধু আতিক কৌশলে ভর্তির জন্য কথা বলার প্রয়োজন বলে সোনালীকে তুফানের বাসায় নিয়ে যেতে আসে। প্রথমে সোনালী আপত্তি জানালেও পরে তুফানের à