বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

বাড়ছে সোনার দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারে বেড়েছে সোনার দাম। দেশের বাজারে বাড়ানো হল স্বর্ণের দাম। ভরিপ্রতি এক হাজার ১২৫ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।শুক্রবার থেকে নতুন এ দর কার্যকর হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে। শুক্রবার থেকে সোনার নতুন এ দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি সোনার দাম সর্বনিম্ন ৮১৬ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন মূল্যে এখন এই পরিমাণ সোনার দাম ৪৭ হাজার ১২২ টাকা হয়েছে। ২১ ক্যারেটে এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট মানে সোনার দাম ৯৯১ টাকা বাড়ানো হয়েছে। ফলে ১৮ ক্যারেট সোনার দাম এখন ৩৯ হাজার ৬৫৭ টাকা।

এছাড়াও সনাতন পদ্ধতির ভরিপ্রতি সোনার দাম ২৫ হাজার ৬৬০ টাকা। আর ভরিপ্রতি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম এক বাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এম/আর/এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ