বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী

এখন সবচেয়ে বেশি দমন-পীড়ন করছে আ.লীগ: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী নির্বাচন সামনে রেখে একটা ধূম্রজাল সৃষ্টি করছে আওয়ামী লীগ। দলটি এখন সবচেয়ে বেশি দমন-পীড়ন করছে। আজ দুপুরে বরিশাল নগরীর অশ্বিনীকুমার টাউন হলে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে যারা সরকারে আছে অনৈতিকভাবে আওয়ামী লীগ, তারা সবচেয়ে বেশি এখন দমন নীতিতে আছে। কারণ, সামনে নির্বাচন আসছে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা একটা ধূম্রজাল সৃষ্টি করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলেছি, জনগণের কাছে যাচ্ছি। জনগণ বলছে আমাদের, যে আমরা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন আর হতে দেবো না।’

বিএনপির এই নেতা আরো বলেন, এ দেশে আর কোনো একদলীয় নির্বাচন মেনে নেওয়া হবে না। সরকার বলছে, সংবিধানের বাইরে কিছু হবে না। কিন্তু তারা তো সংবিধান সংশোধন করেছে।  বিনা ভোটের সরকার সংবিধান সংশোধন করে এই সংবিধান বানিয়েছে। এই সংবিধান জনগণের ইচ্ছার প্রতিফলন নয়, জনগণ বিএনপির সঙ্গে আছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ