বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

টানা বৃষ্টিতে ডুবে যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি আবার পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামে ১৬৫ দশমিক শূন্য ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টিতে নগরীর অধিকাংশ নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

নগরীর আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, বহদ্দারহাট, মোহরা, চাঁন্দগাওসহ নিম্নাঞ্চলগুলোতে পানি জমে থাকতে দেখা গেছে। মূল সড়ক, শাখা সড়ক এবং অনেক ঘরবাড়ির নিচতলাও ডুবে রয়েছে পানিতে। ফলে প্রচণ্ড দুর্ভোগে রয়েছেন নগরবাসী। বিশেষ করে অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানগামী মানুষ পড়েছেন সবচেয়ে দুর্বিপাকে। জলাবদ্ধতার কারণে যানবাহন সংকট দেখা দিয়েছে। ফলে কিছু পথ রিকশায়, কিছু পথ ভ্যানগাড়িতে, আবার কখনো কোমরপানি পার হয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে দেখা গেছে তাঁদের।

আগামী ২৪ ঘণ্টা ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় পতেঙ্গা আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শেখ হারুন অর রশিদ জানান, একটানা বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা করা হচ্ছে। সে কারণে জনসাধারণকে সতর্ক বলা হয়েছে।

এর আগে সর্বশেষ গত শুক্রবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে নারী-শিশুসহ পাঁচজন নিহত হন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ