শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের  

বাবার ইচ্ছায় কুরআনের হাফেজ হন তাজউদ্দীন আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: ২৩ জুলাই স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯২ তম জন্মদিন। বাংলাদেশের ইতিহাসে একজন সৎ ও মেধাবী রাজনীতিবিদ হিসেবে যাদের নাম স্মরণীয় তাদের মাঝে অন্যতম ছিলেন জননেতা তাজউদ্দীন আহমদ।

১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী মোঃ ইয়াসিন খান এবং মায়ের নাম মেহেরুননেসা খান।

প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ছিলেন একজন হাফেজ কুরআন। তিনি তার বাবার কাছেই পবিত্র কুরআন শিক্ষা শুরু করেন। তার বাবা জেনালের শিক্ষা অপছন্দ করতেন। এজন্য তিনি তাজউদ্দীনকে দীনি শিক্ষায় শিক্ষিত করার মনস্ত করেন।

তাজউদ্দীন আহমদের আরবি ও হিফজ শিক্ষা বিষয়ে তথ্য পাওয়া যায় তার মেয়ে শারমিন আহমদ রিতি’র লেখা “তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা” বইতে। বইয়ের পরিশিষ্টে তাজউদ্দীন সম্পর্কে পরিবারের স্মৃতিচারণভিত্তিক সাক্ষাৎকার নেয়া হয়। সেখানেই উঠে আসে এ তথ্য।

বইটির ২৪২ নম্বর পৃষ্ঠায় ছাপা হয় শারমিন আহমদের ফুফু অর্থাৎ তাজউদ্দীন আহমদের বড় বোন সুফিয়া খাতুনের স্মৃতিচারণ। যেটি নেয়া হয়েছিল ১৯৮৭ সালের ১০ জুলাই।

সুফিয়া খাতুনের স্মৃতিচারণ শারমিন আহমদ নিজের ভাষায় এভাবেই তুলে ধরেন- “বড়ফুফু আব্বুকে বড় হয়ে উঠতে দেখেন দায়িত্বশীল, শান্ত সংযমী, মিতভাষী ও স্নেহপরায়ণ মানুষ রূপে। তার মধুর স্বাভাব ও চারিত্রিক গুণাবলির কারণে তিনি ছিলেন ‘সকলের নয়নের মণি’। তিনি বাল্যকাল থেকেই গাছপালার পরিচর্যা খুব পছন্দ করতেন। গরু বাছুরেরও দেখাশোনা করতেন দায়িত্ব সহকারে। আব্বুর প্রিয় মিষ্টি ছিল গুড়। ব্রিটিশ আমলে হিন্দু-মুসলিম সকলের মধ্যেই ধুতি পরার রেওয়াজ ছিল। আব্বুও বাল্য বয়সে ঘরে ধুতি পরতেন। দাদা জেনারেল শিক্ষা অপছন্দ করতেন। ওনার ইচ্ছা ছিল আব্বুকে কুরআনে হাফেজ করা। দাদার তত্ত্বাবধানে নিজ গৃহে প্রতিষ্ঠিত মক্তবে আব্বু বাল্যবয়সেই ১১ পারা পর্যন্ত কুরআন হেফজ করেন। পরে পুরো কুরআন। শুক্রবার লুঙ্গি ও শার্ট পরে জুম্মার নামাজে যেতেন। ছেলে ধর্মীয় ও সাধারণ সব শিক্ষায় সমান পারদর্শিতা লাভ করুক, এই ছিল দাদির মনোভাব। দাদির প্রচণ্ড ইচ্ছা ও আগ্রহের কারণে আব্বু স্কুলে ভর্তি হন বাড়ি থেকে দেড়মাইল দূরে à¦