বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

মেয়র সাঈদ খোকনের মা চিকুনগুনিয়ায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মেয়র সাঈদ খোকনের মা ফাতেমা হানিফ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। মেয়র নিজেই তার মা'র অসুস্থতার খবর নিশ্চিত করেছেন।

আজ শনিবার নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে চিকুনগুনিয়া নিয়ে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনের সময় মেয়র এ তথ্য জানান।

তার মা চিকুনগুনিয়ায় আক্রান্ত জানিয়ে মেয়র বলেন, আমি অন্য মায়েদের কষ্ট বুঝি। আমার মায়ের বিষণ্ণ মুখ দেখে কাজে আসি। আমার উপর আস্থা রাখুন। আগামী দশ দিনের মধ্যে ডিএসসিসি এলাকা চিকুনগুনিয়া মুক্ত করবো।

এদিকে সাঈদ খোকনের পারিবারিক সূত্রে জানা গেছে, তার মা বেশ কিছু দিন ধরে চিকুনগুনিয়ায় আক্রান্ত।

উল্লেখ্য, চিকুনগুনিয়া একটি ভাইরাস জনিত জ্বর যা আক্রান্ত মশার কামড়ের মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়ায়। এ রোগ ডেঙ্গু, জিকা'র মতোই এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। ঢাকা শহরে ইতোমধ্যে এটি মহামারি আকারে দেখা দিয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ