মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

গো হত্যায় ১৪, মানব হত্যায় ২ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাশ্বর্বর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে গরু হত্যার জন্য পাঁচ, সাত থেকে ১৪ বছর পর্যন্ত  কারাদণ্ডের বিধান আছে। অথচ দ্রুতগতিতে অথবা অবহেলায় গাড়ি চালিয়ে মানুষ হত্যার সাজা মাত্র দুই বছরের কারাদণ্ড।

শনিবার শনিবার দিল্লি একটি সড়ক দুর্ঘটনা মামলার রায় দেয়ার সময় এই তথ্য জানিয়েছেন দিল্লি আদালতের বিচারপতি সঞ্জীব কুমার।

ওই দিন গাড়িচাপা দিয়ে হত্যার দায়ে একজনকে দুই বছরের কারাদণ্ড দেন বিচারপতি সঞ্জীব।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালে এক মোটরসাইকেল আরোহীকে গাড়িচাপা দিয়ে হত্যা করেন উৎসব ভাসিন (৩০) নামের এক ব্যক্তি। তার অবহেলার কারণেই ওই  দুর্ঘটনা ঘটে বলে মামলায় প্রমাণিত হয়। আদালত তাকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১২ লাখ রুপি জরিমানা করেন।

বিচারপতি সঞ্জীব কুমার মামলার ওই রায়ের কপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানোর নির্দেশ দেন। এ ধরনের হত্যাকাণ্ডে সাজার মেয়াদ বাড়াতে বর্তমান আইনের সংশোধন আনতেই এ নির্দেশ দেন তিনি।

রায়ের পর একটি হিন্দি গানের অংশ গেয়ে শোনান বিচারপতি সঞ্জীব, যার অর্থ করলে দাঁড়ায়, মানুষ চাইলে তার ভাগ্য বদল করতে পারে, পৃথিবীর চেহারাই বদলে দিতে পারে। মানুষকে শুধু তার উদ্দেশ্য ঠিক রাখতে হবে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ