বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে জুতারও ঘাটতি: সংসদে শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাদুকা প্রস্তুতকারী সমিতির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে সব ধরনের জুতার বার্ষিক চাহিদা ২৫ কোটি জোড়া। উৎপাদিত হচ্ছে ২০ কোটি জোড়া। চাহিদা ও উৎপাদনের পার্থক্য হলো পাঁচ কোটি জোড়া। অর্থাৎ বছরে জুতার ঘাটতি ৫ কোটি জোড়া।

স্পিকার  ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বৈঠকের প্রশ্নোত্তর পর্বে এম এ লতিফের ( চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব তথ্য জানান।

শিল্পমন্ত্রী আরো জানান, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৪৫টি মিল কারখানা আছে। এর মধ্যে চালু আছে ৩৬টি, নয়টি বন্ধ অবস্থায় আছে।

আলী আজমের  (ভোলা-২) প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, দেশে এখন চিনির বার্ষিক চাহিদা ১৫ লাখ মেট্রিক টন। বাংলাদশে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ১৫টি চিনিকলে কমবেশি এক লাখ থেকে দেড় লাখ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়। চাহিদার অবশিষ্ট চিনি বেসরকারি সুগার রিফাইনারি কর্তৃক আমদানিকৃত র-সুগার থেকে উৎপাদিত রিফাইনড চিনি ও সাদা চিনি দিয়ে পূরণ করা হয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ