বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কামরাঙ্গীরচরে মসজিদ ভাঙ্গার সিদ্ধান্ত বাতিল করতে হবে; মাওলানা আফেন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হাইকোর্টের রায় অনুযায়ী নদীর পিলার থেকে অনেক দূরে থাকার পরেও নিয়ম ভঙ্গ করে কামরাঙ্গীরচর আশ্রাফাবাদ এলাকার আল-আকসা ও নূর জাহান নামক দুটি জামে মসজিদ বি আই ডাব্লিউ টি এ কর্তৃক ভেঙ্গে ফেলার নোটিশ দেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মাহসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত তথ্যানুসারে গত বছর ১৫ ডিসেম্বর বি আই ডিব্লিউ টি এ উলে­খিত মসজিদ দুটি ভেঙ্গে ফেলার নোটিশ দেয় এবং গত সপ্তাহ থেকে মসজিদ দুটি ভেঙ্গে দেওয়ার জন্য মাইকিংও শুরু করে। বি আই ডাব্লিউ টি এ এর এই সিদ্ধান্ত ২০০৯ সালে হাইকোর্টোর দেওয়া রায়ের সম্পূর্ণ বিরোধী।

মাওলানা আফেন্দী বলেন, মসজিদ আল্লাহর ঘর। দীর্ঘদিন যাবত এলাকাবাসী উক্ত মসজিদ দুটি আবাদ করে আসছেন। স্বাভাবিক কারণে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা বি আই ডব্লিউ টি এ এর এই সিদ্ধান্ত মেনে নিতে পারে না। এদেশের সমস্ত ইমাম খতীব মু-আজ্জিন সহ সকল মুসলমান এ জাতীয় পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক।

আমরা সরকারসহ সংশ্লিষ্ট সকলের নিকট উক্ত অযৌক্তিক সিদ্ধান্তটি প্রত্যাহার করা এবং মসজিদ রক্ষায় স্থানীয় মুসলিম জনতার দাবী মেনে নেওয়ার জোর দাবী জানাচ্ছি। তিনি বলেন, মসজিদ ভেঙ্গেফেলার এসব চক্রান্ত প্রতিহত করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব।

তিনি বলেন, মন্দির বাঁচানেরা জন্য যদি রোড বাইপাস করা যায়, তাহলে ৯৫ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে মসজিদ রক্ষায় সড়ক ও উন্নয়ন বাইপাস করতে হবে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ