বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

রামপাল প্রকল্পের আপত্তি প্রত্যাহারে বাংলাদেশের পাশে ছিলো তুরস্কসহ ১২ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বিষয়ে ইউনেস্কোর আপত্তি প্রত্যাহারের ক্ষেত্রে ১২টি দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী ।

আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তুরস্ক ও ফিনল্যান্ডসহ ১২টি দেশ বাংলাদেশের পক্ষে কথা বলেছে, যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত অভিযোগ প্রত্যাহার করতে অনুপ্রাণিত করেছে। ’

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা বলেন, তুরস্ক এ সপ্তাহের প্রথমদিকে পোল্যান্ডের ক্রাকোতে অনুষ্ঠিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম অধিবেশনে বাংলাদেশের এ বিষয়টি তুলে ধরে। সেখানে ওই দেশগুলো বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের স্বপক্ষে অবস্থান নেয়।

বাংলাদেশ ওই অধিবেশনে পর্যবেক্ষক হিসেবে যোগ দেয়।

রামপাল বিদ্যুতকেন্দ্র নির্মাণে ইউনেস্কোর আপত্তি প্রত্যাহার

ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী বলেন, ‘ইউনেস্কোর আপত্তি প্রত্যাহারের মাধ্যমে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে আন্তর্জাতিক বিতর্কের অবসান ঘটেছে। ’

ইউনেস্কো কমিটি প্রকল্পের কাজ শুরু করার আগে সুন্দরবনসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ‘কৌশলগত পরিবেশ সমীক্ষা’ (এসইএ) পরিচালনার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এতে সম্মত হয়েছি। ’

তিনি জানান, ইতিপূর্বে রামপাল বিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে ইউনেস্কোকে বিস্তারিতভাবে অবহিত করেছে বাংলাদেশ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ