বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

গুম-অপহরণের আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গুম, খুন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে তদন্ত করার জন্য যে আহ্বান জানিয়েছে, বিএনপিও একই আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র জুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “গুম, খুন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে। বাংলাদেশের মানুষের বেঁচে থাকা, নিরাপদে জীবন-যাপন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হলে এই আন্তর্জাতিক তদন্ত ছাড়া কোনো গত্যন্তর নেই।”

তিনি বলেন, “গতরাতে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী দেশের শত শত মানুষকে অবৈধভাবে আটক করেছে এবং গোপন স্থানে আটকে রেখেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে, যাদের অধিকাংশই বিরোধী দলীয় নেতাকর্মী।”

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তিদের পরিবার নিখোঁজের জন্য বাংলাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন এবং ডিটেকটিভ ব্রাঞ্চের বিরুদ্ধে অভিযোগ করেছে। নিখোঁজ ব্যক্তিদের কাউকে কাউকে বেশ কিছুদিন পর ফেরত দেয়া হয়েছে এবং অন্যরা এখনও নিখোঁজ রয়েছে। এই প্রাণবিনাশী অপতৎপরতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগও গ্রহণ করে না পুলিশ।

এ প্রসঙ্গে রিজভী বলেন, “এইসব রক্তহিম করা গুম, খুন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে। বাংলাদেশের মানুষের বেঁচে থাকা, নিরাপদে জীবন-যাপন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হলে এই আন্তর্জাতিক তদন্ত ছাড়া কোনো গত্যন্তর নেই। বাংলাদেশে বর্তমান সরকার দেশের মানুষকে এখন বিষাক্ত কাঁটার খাঁচার মধ্যে বন্দী করে রেখেছে। বাংলাদেশে প্রতিটি জনপদে জনপদে, বাড়িতে বাড়িতে মৃত্যুভয়, গুমের ভয়, অপহরণের ভয়, নিখোঁজের ভয়, বিনাবিচারে আটকের ভয় নিয়ে গভীর আশঙ্কায় মানুষ জীবনযাপন করছে।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ