বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

অভিনেত্রী ধর্ষণ মামলার আসামি ইভান গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর বনানীতে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে একজন অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি বাহাউদ্দিন ইভানকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

গত মঙ্গলবার রাতে বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে ওই অভিনেত্রীকে ধর্ষণ করা হয় বলে বুধবার বনানী থানায় তার করা মামলায় অভিযোগ করা হয়। মামলার পর বুধবার রাতেই ডাক্তারি পরীক্ষার জন্য ওই অভিনেত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আবারো বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণী ধর্ষণ

বুধবার বনানী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন জানান, বনানীর দুই নম্বর সড়কে 'ন্যাম ভিলেজ' ভবনের ৫/এ নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকে ইভান। তার বাবা বোরহান উদ্দিন বনানীর একটি মার্কেটের কয়েকটি দোকানের মালিক।

ইভানের সঙ্গে অভিনেত্রী ওই তরুণীর ফেসবুকে পরিচয় এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। মঙ্গলবার জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে তাকে ন্যাম ভিলেজের ফ্ল্যাটে ডেকে নেয় ইভান। কিন্তু সেখানে গিয়ে তরুণী দেখেন, বাসায় তারা দু'জন ছাড়া আর কেউ নেই। এ নিয়ে আপত্তি করলেও ইভান এটা-সেটা বলে কাটিয়ে দেয়। একপর্যায়ে রাত দেড়টার দিকে ওই বাসার একটি ঘরে তাকে ধর্ষণ করে ইভান। এরপর রাত সাড়ে ৩টার দিকে তাকে বাসা থেকে বের করে দেয়। বুধবার সকালে বনানী থানায় গিয়ে এ বিষয়ে অভিযোগ জানান তরুণী।

এর আগে ২৮ মার্চ বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৬ মে বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ওই দুই তরুণী। মামলার আসামিরা হলেন, সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ