বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

দেওবন্দ সফরে আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনশি মুহাম্মদ আবু দারদা, দেওবন্দ, ভারত

বাংলাদেশের শীর্ষ আলেম জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর মাদরাসার সনামধন্য মোহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দ সফরে রয়েছেন।

তিনি আজ বুধবার যোহরের পূর্ব মুহূর্তে দারুল উলুম দেওবন্দে পৌঁছান।

আল্লামা মাহমুদুল হাসান যোহরের নামাজ মসজিদে কদিমে আদায় করেন। এরপর তিনি দেওবন্দের মোহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নো'মানি-এর সাথে সাক্ষাৎ করেন।

এরশাদ ও বি চৌধুরীকে ইসলামের জন্য কাজের অঙ্গীকার করালেন আল্লামা মাহমুদুল হাসান

এছাড়াও তিনি দেওবন্দের শীর্ষ আলেমদের সঙ্গে দেখা করবেন এবং দেওবন্দের কবরস্হান মাকবারায়ে কাসেমি জিয়ারত করবেন। মাদরাসা পরিদর্শন শেষে আগামীকাল সকালে বাংলাদেশের উদ্দেশে রওনা দিবেন৷

উল্লেখ্য, আল্লামা মাহমুদুল হাসান গত শুক্রবার ১২টা মিনিটের ফ্লাইটে ভারতের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।  তিনি এ ক’দিন ভারতের হারদুইতে অবস্থিত তার শায়খ আল্লামা শাহ আবরারুল হক রহ. খানকায় অবস্থান করেন। খানকায় তিনি মজলিসে দাওয়াতুল হকের আন্তর্জাতিক কার্যক্রম বিষয়ক বিশেষ পরামর্শ সভায় অংশগ্রহণ করেন এবং সমবেত মানুষের উদ্দেশ্যে গুরুত্ব বয়ান পেশ করেন।

আগামীকাল বৃহস্পতিবার সকালের ফ্লাইটে আল্লামা মাহমুদুল হাসান দেশে ফিরবেন বলে জানা গেছে।

শিক্ষার্থী: দারুল উলুম দেওবন্দ, ভারত৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ