বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

মানসিকভাবে বিপর্যস্ত ফরহাদ মজহার; ভর্তি হলেন বারডেমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কবি ও কলামিস্ট ফরহাদ মজহার শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি হয়েছেন।

মঙ্গলবার দুপুরে আদালতের আদেশে মুক্তি পাওয়ার পর রাতে তিনি বারডেমে ভর্তি হয়েছেন। ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার ও মেয়ে সম্তলী হক এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে তারা বলেন, আদালত থেকে ফরহাদ মজহারকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়বেটিস এবং হৃদরোগে ভুগছিলেন। চোখ বাঁধা অবস্থায় গত দুই দিনের বিভীষিকাময় পরিস্থিতিতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মানসিকভাবেও তিনি ভীষণ বিপর্যস্ত।'

ফরহাদ মজহার সুস্থ ও স্থিতিশীল হওয়ার আগ পর্যন্ত ডাক্তারগণ তাকে নিবিড় পরিচর্যায় থাকতে বলেছেন এবং কথা বলতে নিষেধ করেছেন বলে জানান তারা।

তিনি সুস্থ হলে পরবর্তীতে মিডিয়া কর্মীদের সঙ্গে কথা বলবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ফরিদা আখতার ও সম্তলী হক দেশ, জাতি ও গণমাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ফরহাদ মজহারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, সোমবার ভোরে শ্যামলীর বাসা থেকে তিনি বের হওয়ার পর নিখোঁজ হন। পরে রাতে যৌথ বাহিনীর অভিযানে যশোরের নাওয়াপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।

যেভাবে উদ্ধার হলেন ফরহাদ মজহার

আদালতে মুক্ত ফরহাদ মজহার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ