শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ফরহাদ মজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরহাদ মজহারকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহিদুল ইসলাম এই তথ্য জানান।

ফরহাদ মজহারকে সোমবার রাত সোয়া ১১টায় নওয়াপাড়া বাজারের অদূরে হানিফ পরিবহনের নৈশকোচে তল্লাশি চালিয়ে উদ্ধারের পর ঢাকায় নিয়ে আসা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করে আদাবর থানায় নিয়ে আসে। সেখানে তার স্ত্রী ফরিদা আখতার ও স্বজনরা যান। এর আগে রাত ১২টায় অভয়নগর থানার ওসি আনিসুর রহমান ফরহাদ মজহারকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ফরহাদ মজহার সোমবার ভোরে রাজধানীর শ্যামলী থেকে অপহৃত হন বলে তার পরিবার দাবি করে। তিনি আদাবরের হক গার্ডেনের বাসা থেকে ৫টা ৬ মিনিটের দিকে বের হন। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে সকাল সাড়ে ৬টার দিকে তার নম্বর থেকে ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে জানানো হয়।

যেভাবে উদ্ধার হলেন ফরহাদ মজহার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ