শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

আসাদের ছবিসহ সিরিয়ায় এই প্রথম ব্যাংক নোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ায় প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ছবিসহ ব্যাংক নোট চালু করেছে।

সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রোববার থেকে ওই ব্যাংক দেশে ২,০০০ সিরিয়ান লিরার নোট বাজারে ছেড়েছে যার আন্তর্জাতিক মূদ্রামান প্রায় ৪ ডলার। এই নোটের উপর প্রেসিডেন্ট আসাদের ছবি রয়েছে।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রায় ১৭ বছর আগে ক্ষমতায় এলেও এই প্রথম তার ছবি সিরিয়ার মুদ্রায় প্রকাশ পেল। এতদিন দেশটির মুদ্রায় শুধু সাবেক প্রেসিডেন্ট ও আসাদের বাবা হাফেজ আল-আসাদের ছবিই শোভা পেত।

সিরিয়ার সেনাবাহিনী যখন দেশটিতে তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে একের পর এক বিজয় অর্জন করছে তখন নয়া ব্যাংক নোট চালু করার খবর এল।

সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দুরাইদ দুরঘাম বলেছেন, যুদ্ধের কারণে বাজারে বিদ্যমান ব্যাংক নোটের ঘাটতি দেখা দেয়ার কারণে নতুন নোট ছাপানো হয়েছে। প্রাথমিকভাবে রাজধানী দামেস্কসহ আরো কয়েকটি প্রদেশে নতুন নোটটি ছাড়া হয়েছে বলে তিনি জানান।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ