শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

এবার ভয় দেখিয়ে ‘জয় শ্রীরাম’ বলানো হলো মুসলিম সাংবাদিককে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার ভয় দেখিয়ে ভারতে এক মুসলিম সাংবাদিককে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকের নাম আতাহারুদ্দিন মুন্নে। তিনি এনডিটিভি-র প্রোগ্রাম কো-অর্ডিনেটর।

এনডিটিভির ওই কো-অর্ডিনেটর আতাহারুদ্দিন মুন্নে বিবিসি-কে জানিয়েছেন, বজরং দলের লোকজন তাঁকে হুমকি দিয়ে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে। গত ২৮ জুন এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযোগ, বজরং দলের ওই লোকজন তাঁর গাড়ি তছনছ করে দেওয়ার হুমকি দেয়।

মুজফফরাবাদের এসএসপি বিবেক কুমার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দফতরের নির্দেশে পুলিশ হেডকোয়ার্টার থেকে তাঁকে তদন্তের কথা বলা হয়েছে। আতাহারুদ্দিন বিহারের বৈশালীর কারনেজি গ্রামের বাসিন্দা। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বয়স্ক বাবা-মা’কে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন তিনি। সমস্তিপুরের দিকে যাচ্ছিলেন তিনি। সেইসময় এই ঘটনা ঘটে। গেরুয়া বস্ত্র গায়ে পাঁচজন লোক এগিয়ে আসে গাড়ির দিকে। তাদের হাতে ছিল লাঠি। গাড়ির দিকে এগিয়ে এসে তারা দেখে আতাহারুদ্দিনের স্ত্রী’র গায়ে রয়েছে ভেল, আর বাবার মুখে দাড়ি। এটা দেখেই তারা ‘জয় শ্রীরাম’ বলে চীৎকার করতে শুরু করে।

জয় শ্রী রাম না বললে গাড়ি ভেঙে দেওয়া হবে বলেও অভিযোগ জানানো হয়। ভয়ে আতাহারুদ্দিনের পরিবারের সবাই ‘জয় শ্রীরাম’ বলে ওঠেন।

ভারতে হেফাজতের বিরুদ্ধে উগ্র হিন্দুদের মিছিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ