বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

প্রবাসীরা গোল্ডেন বয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রবাসীরা হচ্ছেন দেশের গোল্ডেন বয়। কারণ আপনাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।

রোববার বিকেলে কুয়ালালামপুরের ভারডান্ট হিল হোটেলে মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মালয়েশিয়ায় আটক ৫১৫ অবৈধ বাংলাদেশি

মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামালের উপস্থাপনায় সংবর্ধিত অতিথি নূরুল ইসলাম বিএসসি তার বক্তব্যে বলেন, প্রবাসীদের কল্যাণে প্রবাসী ব্যাংক চালু করা হয়েছে। এ ব্যাংকের মাধ্যমে যারা বিদেশ গমন করতে চান তাদেরকে লোনের মাধ্যমে বিদেশে যাওয়ার ব্যবস্থা রয়েছে। যাতে স্বল্প খরচে বিদেশ গমন করতে পারেন।

তিনি আরও বলেন,প্রবাসীদের ছেলেমেয়ে স্বল্প খরচে লেখাপড়া করতে পারে সে ব্যবস্থাও করেছেন আমাদের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রবাসী কল্যাণে আমার মন্ত্রণালয়ের দরজা সব সময় খোলা। কোনো অভিযোগ থাকলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম, মো. কায়ূম সরকার,দাতু মো. আক্তার হোসেন, মো. মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হক জোসেফ, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক মো. তাজকীর আহমেদ, সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রবাসীকল্যাণ মন্ত্রী গত ৩০ জুন (শুক্রবার) থেকে পারিবারিক সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ