শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

শ্রীপুরে নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে নৌকা থেকে পড়ে গিয়ে রাকিবুল হাসান(১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃুত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় নিহত রাকিবুল হাসানের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, গত বুধবার বরমী এলাকায় রাত সাড়ে দশটায় নৌকা থেকে নদীতে পড়ে যায়। রাতভর নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকাল দশটায় দমকল বাহিনী মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

নিহত মাদ্রাসা ছাত্র রাকিবুল হাসান(১৭) শ্রীপুর উপজেলার বিধায় গ্রামের আবুল কালামের ছেলে। সে চলতি বছর সাইটালিয়া দাখিল মাদ্রাসা হতে দাখিল পরীক্ষায় উত্তীর্ন হয়েছিল।

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, ইদে বন্ধুদের সাথে নৌকা ভ্রমনের জন্য সে তার ছোট ভাইকে নিয়ে বাড়ি থেকে বুধবার সকালে বের হয়ে বরমী হতে নৌকাযোগে ঘোড়াশাল পর্যন্ত গিয়ে ফিরে আসার সময় রাত সাড়ে দশটার বরমী এলাকায় ঘুমের নৌকা হতে পরে যায়। এসময় অনেক খোঁজাখোঁজি করে তাকে না পেয়ে দমকল বিভাগের ডুবুরী দলকে খবর দিলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ