শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

বগুড়ায় ছেলের হাতে বাবা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) রাতে শহরতলীর বারপুর পশ্চিমপাড়ায়  মাদকাসক্ত ছেলে তোতা মিয়ার (২০) মারপিটে বৃদ্ধ বাবা নান্নু মিয়া (৬৫) মারা যান।

রাত ১১টায় সদর থানা পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে। সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, বারপুর পশ্চিমপাড়ার বৃদ্ধ নান্নু মিয়ার ছেলে তোতা জুয়েলার্সের শ্রমিক। সে মাদকাসক্ত।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে পারিবারিক বিরোধে তোতা লোহার পাইপ দিয়ে বাবা নান্নু মিয়ার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা নান্নু মিয়ার মৃত্যু হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ