শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস

ঈদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোমবারই ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হয়েছে মুসলিমদের খুশির উৎসব ঈদ-উল-ফিতর। এরাজ্যেও আনন্দ উদ্দীপনার সাথে ঈদ উদযাপিত হয়। কলকাতার রেড রোড, খিদিরপুর, মোমিনপুর, রাজাবাজার, মল্লিকবাজার, পাক সার্কাস সহ রাজ্যের বিভিন্ন জেলাতেও ইসলাম ধর্মাবলম্বী মানুষরা দলবদ্ধভাবে ঈদের নামাজ পড়েন।

রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঐদিন সকাল ৯টায় রেড রোডে অনুষ্ঠিত রাজ্যের সবথেকে বড় ঈদের সমাবেশে হাজির হন। সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন ঈমামে ঈদাইন ক্বারী ফজলুর রহমান। এদিন তিনিই নামাজের নেতৃত্ব দেন ও নামাজ শেষে এক দীর্ঘ দোয়া এর মাধ্যমে মানবজাতির মঙ্গল কামনা করেন ও সকলকে সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান।

ঐ মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘আমি হিন্দু বা মুসলমান নই, প্রথমে আমি মানুষ। আমি ইনসান। মানবতার জন্য যতদূর যেতে হয় যাব।’ নামাজ শেষে মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক মানুষদের কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘রাজ্যে সব ধর্মের মানুষ একসঙ্গে থাকব। দুনিয়াটা কারও জমিদারি নয়।’

ঈদ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই সম্প্রীতির বার্তা কয়েক ঘন্টার মধ্যেই বেশ কিছু সংবাদমাধ্যমের সোশ্যাল সাইটে প্রকাশিত হয়। আর সেখানেই মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায়, কুৎসিত আক্রমণ শুরু করেন হিন্দু মৌলবাদীরা। একের পর গালিগালাজ ও কটুক্তিতে ভরে ওঠে ঐসব সংবাদমাধ্যমগুলির নিউজ লিংকের কমেন্ট বক্স। মুখ্যমন্ত্রী মুসলমানদের ঈদের শুভেচ্ছাবার্তা জানানোয় তার বিরুদ্ধে সংখালঘু তোষণের অভিযোগ তুলে একের পর এক বিদ্বেষপূর্ণ মন্তব্য করতে থাকেন তারা। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশেই নয়, ঐ মৌলবাদীরা রাজ্যের মুসলিমদেরও অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করেন।

এম/আর/এইচ