বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মঞ্জুকে দলে আনার প্রস্তাব এরশাদের, যা বললেন মঞ্জু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ নিজ দলে টানতে চাইছেন দল থেকে বেড়িয়ে যাওয়া আনোয়ার হোসেন মঞ্জুকে। তবে মঞ্জু এরশাদের দলে ভিড়বেন কিনা সেটি একটি রহস্যই রেখে দিছেন।

দলে আসার প্রস্তাব দিয়ে হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, আপনি একা পরে আছেন, আমার সঙ্গে চলে আসুন। উত্তরে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বললেন, স্যার আমিতো আগামীতে নির্বাচন করবো কিনা ভাবছি। আর কতো! এতো বছর এমপি, মন্ত্রী!

দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু ৮৬ সাল থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে আসছেন। সেনাশাসন জমানায় তিনি যোগাযোগ ও জ্বালানি মন্ত্রী ছিলেন। এরশাদ পতনের পর ৯১ সালের নির্বাচনেও জয়ী হয়ে আসেন সংসদে। জাপার মহাসচিব হয়ে আন্দোলনে ভূমিকা, বোমা হামলায় আহত ও জেল খাটেন। ৯৬ সালের নির্বাচনে জয়ী হয়ে এরশাদকে মুক্ত করতে ভূমিকা রাখেন। জাপার ভাঙ্গনে তার নেতৃত্বে সেই যে তার দল নিয়ে হাঁটছেন আর ফিরে তাকাননি।

ঈদের রাতে সাবেক প্রেসিডেন্টের দাওয়াতে গিয়েছিলেন। সেখানেই এরশাদ তাকে আবার এক সাথে কাজ করার প্রস্তাব দিলে তিনি তার প্রতিক্রিয় ব্যক্ত করেন এভাবেই।

কারাগারে ঈদের জামাতে শরিক হননি সাঈদী-বাবর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ