বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

মালেক মাহমুদ ও হাসান রাউফুনের ঈদ ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারা বছর ঈদের খুশি
মালেক মাহমুদ

কুরান পড়ি কুরান বুঝি
কুরান মহাদামি
মুয়াজ্জিনের অাজান শুনে
জেগে উঠি অামি।

বাবা অামার ডাইনে দাঁড়ায়
ভাইয়া দাঁড়ায় বামে
রোজা রাখি নামাজ পড়ি
অাল্লাহপাকের নামে।

যিনি অামায় সৃষ্টি করেন
তিনি অামার রব
এই যে অামি নয়তো দামি
তিনি অামার সব।

সারাজগত সৃষ্টি করেন
একটি শব্দ দিয়ে
ঈদের হাসি হাসবো অামি
ঈদজামাতে গিয়ে।

তিরিশ রোজার হাসি ফোটায়
ঈদের বাঁকা চাঁদ
হাসিখুশির মিলন মেলায়
রাখি হাতে হাত।

তিরিশ রোজার খুশবু হাসি
গুণাহ মুক্তি চাই
যিনি অামায় সৃষ্টি করেন
তাঁর তুলোনা নাই।

ঈদ মানে কী নতুন জামা
শুধুই সেজে থাকা?
ঈদের খুশি মন মিতালি
ভালোবাসা মাখা।

তিরিশ রোজা সিয়াম সাধন
সুগন্ধি ঘ্রাণ মাখতে
কুরান অামায় পথ দেখাবে
সত্য পথে থাকতে।

ধনী গরিব মিলেমিশে
ঈদকে করি বরণ
সারা বছর ঈদের খুশি
করতে পারি স্মরণ।

ঈদের আমেজ
হাসান রউফুন

বিশ্ববাসীর মনের ভেতর
খুশির আমেজ ছোটে
শিশুকিশোর জোয়ানবুড়ো
খুব সকালে ওঠে।

দিনটা ভরে তাজা ইমেজ
পাড়ায় পাড়ায় ঘোরে
আদর সোহাগ পাকের সুবাস
বাতাস ঠোঁটে ওড়ে।

আকাশ পাতাল এক হয়ে যায়
ঈদের উছিলাতে
রুচির দোলায় সবাই দেলে
মিষ্টি লুচি ভাতে।

জগলুল হায়দারের ঈদ ছড়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ