মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ভারতকে পাকিস্তান সেনাপ্রধানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অভিযোগ গত কয়েকদিন ধরে লাগাতার সংঘর্ষ, ও বিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। এজন্য পাকিস্তান সেনাবাহিনীকে পালটা জবাবও দিয়ে যাচ্ছে ভারত। ভারতীয় সেনারা ইতোমধ্যে পাকিস্তানের একাধিক সেনা ঘাঁটি-ছাউনি উড়িয়ে দিয়েছে।

এবার সেই ঘটনায় ভারতকে সতর্ক করল পাকিস্তান। পাকিস্তান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনও ধরণের জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত।

সীমান্তের চারটি ফ্রন্টেই পাক-রেঞ্জার্সকে তৈরি রাখা রয়েছে বলে হুঁশিয়ারি দেন পাকিস্তান সেনাপ্রধান। তবে কামার জাভেদ বলেন, সীমান্তে পাকাপাকিভাবে শান্তির পক্ষেই পাকিস্তানের অবস্থান। তিনি বলেন, দেশের মানুষ একটি শান্ত পাকিস্তান দেখতে চায়।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগেও একইভাবে ভারতকে হুঁশিয়ারি দেন পাকিস্তান সেনাপ্রধান বাজওয়া। তিনি বলেন, সীমান্তে মোতায়েন সেনা সদস্যরা উঁচু মাত্রার যুদ্ধ-প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদের মনোবল তুঙ্গে রয়েছে।

যদিও পাকিস্তান সেনাপ্রধানের হুঁশিয়ারি বেশি গুরুত্ব দিয়ে নিতে নারাজ ভারত। কারণ, পাকিস্তানের প্রত্যেকটি জবাবের কড়া ভাষায় জবাব দিচ্ছে সেনাবাহিনী। এমনকি, পাকিস্তানকে একেবারে দুহাত খুলে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ