শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন

সৌদি রাজতন্ত্রে বড় ধরনের রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকারিয়্যা মাহমূদ, মদীনা, সৌদী আরব থেকে

বাদশাহ সালমান তার মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেছেন। এর ফলে নতুন এক প্রজন্মের একজন নবীন যুবক তার উত্তরাধিকারী হতে চলেছেন।

বাদশাহ সালমান বিন আব্দুল আযীয তার কনিষ্ঠ ছেলে এবং বর্তমান উপ যুবরাজ (ডেপুটি প্রিন্স) ও প্রতিরক্ষা মন্ত্রী মুহাম্মাদ বিন সালমানকে যুবরাজ (ক্রাউন প্রিন্স) হিসাবে ঘোষণা করেছেন। এবং সাবেক যুবরাজ তার ভাতিজা প্রিন্স মুহাম্মাদ বিন নায়েফকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

তিনি আজ বুধবার সকালে মাত্র কয়েক ঘনটা পূর্বে রাজকীয় এক আদেশে এ পরিবর্তন আনেন।

খবরে আরো বলা হয়, রাষ্ট্রের শপথ সংক্রান্ত পরিষদের মোট ৪৩ জন সদস্যের ৩১ জন সদস্য প্রিন্স মুহাম্মাদকে যুবরাজ হিসাবে মেনে নিয়েছেন।

এছাড়াও তিনি অপর এক ফরমানে প্রিন্স আব্দুল আযীয বিন সউদ বিন নায়েফকে স্বরাষ্ট্রমন্ত্রী ও আহমদ বিন মুহাম্মদ আস সালেমকে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন।

এবং প্রিন্স বন্দর বিন খালেদ বিন ফয়সাল বিন আব্দুল আযিয, প্রিন্স তুরকি বিন মুহাম্মাদ বিন ফাহাদ বিন আব্দুল আযীয ও আব্দুর রহমান আর রুবাইয়ানকে দেওয়ানে মালাকির উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়ার পাশাপাশি প্রিন্স ফয়সাল বিন সাত্তম বিন আব্দুল আযীযকে ইতালিতে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসাবেও অনুমোদন দিয়েছেন।

প্রসঙ্গত: ২০১৫ সালের ২৩ জানুয়ারি মারা যান সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আযীয, এর পর বাদশাহ হন সালমান বিন আব্দুল আযীয।

সুত্রঃ সৌদি আরবের আজকের সকল পত্র-পত্রিকা, আল জাযিরা ও অন্যান্য আন্তর্জাতিক মিডিয়াসমূহ।

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ২০০ বাংলাদেশি দোকান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ