বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

পথ শিশুদের নিয়ে ইসলামী আন্দোলন এর ইফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ব্যবস্থাপনায় পথশিশুদের নিয়ে গঠিত সংগঠন “উদ্যোগ” এর আয়োজনে গরীব,অসহায় ও পথশিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে নগর দক্ষিনের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপত্বিতে ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ডা. শহিদুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, মাওলানা নুর হোসেন, হাফেজ ওমর ফারুক, সাইফুল ইসলাম শাওন প্রমূখ।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ইসলাম মানবতার ধর্ম। সাম্যের কথা বলে। ইসলাম সবসময় অসহায় মানুষদের পাশে থাকার জন্য উৎসাহ দিয়েছে। “উদ্যোগ” নামে প্রকল্পটি যেভাবে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নিয়মিত ক্লাসের মাধ্যমে শিক্ষা দিয়ে পথশিশুদেরকে শিক্ষিত করে তুলছে এবং তাদেরকে প্রতিদিন খাবার বিতরন করছে। আজকে তাদেরকে নিয়ে ইফতারের আয়োজন করেছে সেভাবে সমাজের বিত্ত্ববান সকলকে এগিয়ে আসা প্রয়োজন।

এই শিশুদেরকে অনেকেই বিভিন্ন অন্যায় কাজের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এই শিশুদের অন্যায় কাজের হাতিয়ার না করে দেশের সম্পদে পরিনত করে গড়ে তোলার জন্যেই আমাদের এই উদ্যোগ।

তিনি বলেন, প্রশান্তি আর পবিত্রতায় ছেয়ে যাক সকলের অন্তর, আল্লাহ তায়ালা আমাদেও তাওফিক দিন রমজানের মাহাত্ম্য ও বিশুদ্ধতায় নিজেকে গোনাহ মুক্ত জিবন গড়তে। হিংসা বিদ্বেষ ভূলে কাঁধেকাঁধ মিলিয়ে আল্লাহ্'র নিয়ামতে পুলকিত হতে। আলোচনা শেষে দোয়া ও মুনাজাতের পর সকল পথশিশু শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ ইফতার করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ