শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

আল্লামা আহমদ শফীর স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি, উঠে বসতে পারছেন তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি এখন স্বাভাবিকভাবে শ্বাস গ্রহণ করছেন।

আল্লামা আহমদ শফীর প্রেস সচিব মাওলানা মুনির আহমদ আওয়ার ইসলামকে এ খবরের নিশ্চয়তা প্রদান করেছেন।

আওয়ার ইসলামের সঙ্গে এক টেলিফোন আলাপে মাওলানা মুনির আহমদ বলেন, আলহামদুল্লাহ! হুজুর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। হুজুরের স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হচ্ছে।

পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসা চলছে আল্লামা শফীর

তিনি বলেন, হুজুর এখন উঠে বসতে পারেন। কৃত্রিম উপায়ে শ্বাস নিতে হচ্ছে না। তবে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন না বলে তিনি জানান।

মাওলানা মুনির আহমদ এ সময় আল্লামা আহমদ শফীর দ্রুত আরোগ্য লাভেরে জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। একই সাথে যারা হুজুরের জন্য দোয়া মাহফিলসহ বিভিন্নভাবে দোয়া করছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, আল্লামা আহমদ শফী পুরাণ ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে গত ৬ জুন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ